মৌলভীবাজার প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:২২

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে আইনজীবীদের মানববন্ধন

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে মৌলভীবাজার আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল আদালতের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আইনজীবী সমিতির সভাপতি এড. রঞ্জিত কুমার ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র এডভোকেট শান্তিপদ ঘোষ, মুজিবুর রহমান মুজিব, আব্দুল মতিন চৌধুরী, এড. আব্দুল খালিক, তপর দত্ত তপু, রুহেল আহমদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মিয়ানমার আজ বিশ্ববাসীকে কাঁদিয়ে যেভাবে মানুষ হত্যা করছে তা ইতিহাসের একটি কলঙ্ক। মধ্যখানে বাংলাদেশকে বিপাকে ফেলা হচ্ছে। অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। এ সময় তারা রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আপনার মন্তব্য

আলোচিত