দিরাই প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:৪৮

দিরাইয়ে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

'স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই' এ প্রতিপাদ্য সামনে রেখে দিরাইয়ে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রশিক্ষণ অফিসার স্বপন কুমার সাহা।

এ উপলক্ষে উপজেলা গণমিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা হিতাংশু শেখর দাসের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার স্বপন কুমার সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, অতিরিক্ত জেলা সহকারী প্রশিক্ষক আজিজুর রহমান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহরাইন। সভা শেষ বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা ।

আপনার মন্তব্য

আলোচিত