গোয়াইনঘাট প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর, ২০১৭ ২০:০৪

গোয়াইনঘাটে ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভা ও মিছিল

গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক গোলাম কিবরিয়া ছাত্তারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব চত্বর থেকে শুরু করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রদলের সাবেক সদস্য সচিব জাহিদ খানের পরিচালনায় এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি এম.এ মতিন, বিএনপি নেতা লোকমান আহমদ, আব্দুল হক, শামসুল ইসলাম, রুহুল আমিন, জাকারিয়া, বুলবুল, যুবদল নেতা জাকারিয়া রব্বানি, জিয়ারত খান, আব্দুল্লাহ, ইলিয়াছ, মন্তাজ, আক্তার, উপজেলা ওলামা দলের সভাপতি কামাল উদ্দিন, ছাত্রদল নেতা গোলাম কুদ্দুছ কামরুল, নুরুল হুদা খসরু, মুমিনুল হক, জহির উদ্দিন, আলিম উদ্দিন, কলেজ ছাত্রদলের সভাপতি সাদেক আহমদ, সহ-সভাপতি জসিম উদ্দিন, ইউপি ছাত্রদল নেতা শামীম আহমদ, জুবের, দেলোয়ার, ইকবাল, সোলেমান, আক্তার ফারুক, প্রমুখ।

সভায় বক্তারা ছাত্রনেতা গোলাম কিবরিয়া ছাত্তারের উপর সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বারক লিপি প্রদান করেন।

উল্লেখ্য, ৯ (সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক গোলাম কিবরিয়া ছাত্তারের উপর একদল কতিপয় সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত