১৭ সেপ্টেম্বর, ২০১৭ ২১:২২
দীর্ঘদিন পর বানিয়াচং উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এই বর্ধিত সভাকে ঘিরে উপজেলা তথা বিভিন্ন সেক্টরের নেতাকর্মীদের মধ্যে এক প্রকার আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছিল।
রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি ও ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান রেখাছ মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাবুল মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়ার পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুর রউফ মাসুক।
বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবুল, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, মোতাহের হোসেন রিজু, পৌর যুবলীগের সভাপতি ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ, তাজ উদ্দিন আহমেদ তাজ ও জেলা যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন শরীফ জনি।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ছায়েব আলী, সহ-সভাপতি আনছার আলী, মাসুদ খান, সুবেদ আলী, মনিরুল ইসলাম, আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, আজমল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, মারুফ আহমেদ, ফয়সল আহমেদ, প্রচার সম্পাদক মাহমুদ আখঞ্জি, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, সহকারি কোষাধ্যক্ষ আজিজুর রহমান খেলু, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুছ ছালাম, সদস্য খলিলুর রহমান খলিল, তোফায়ের রেজা সোহেলসহ ১৫টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।
বর্ধিত সভায় উপজেলা যুবলীগের বিভিন্ন সেক্টরের নেতাকর্মীরা ছাড়াও ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য