২০ সেপ্টেম্বর, ২০১৭ ১৯:৫১
বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া থেকে পুলিশ চার জুয়াড়িকে আটক করেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে অভিযান জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, কাকরদিয়া এলাকায় সাহেনা বেগম নামের এক মহিলার বাড়িতে জুয়া খেলার সময় পুলিশ চার জুয়াড়িকে আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সিরাজুল ইসলাম ও এসআই সাজ্জাদ অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন- কাকরদিয়া এলাকার মৃত দুদু মিয়ার পুত্র সমছ দিয়া (৩২), মৃত কটই মিয়ার পুত্র মো. মানিক মিয়া (৫০), বৈরাগীর খশির এলাকার তোফাজ্জল আলীর পুত্র জহিরুল ইসলাম (২৮) এবং আঙ্গারজুর এলাকার নাজিম উদ্দিনের পুত্র রাসেল আহমদ (২৫)।
বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, মাদক ও জুয়ার বিষয়ে থানা পুলিশ কোন ছাড় দিচ্ছে না। উপজেলার জনসচেতন সকল মানুষের উচিত এসব বিষয়ে পুলিশকে সহযোগিতা করা।
আপনার মন্তব্য