২০ সেপ্টেম্বর, ২০১৭ ২০:৩৩
সিলেটের পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান বলেছেন, যে কোন মূল্যে মাদক, জঙ্গিবাদ, বাল্যবিয়ে ও ইভটিজিংমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা হবে। সরকার এ ক্ষেত্রে যথেষ্ট তৎপর এবং আন্তরিক। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজ থেকে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্য বিয়েসহ সব ধরণের অপরাধ প্রতিরোধ করতে হবে। অপরাধ দমনে সকলের সহযোগিতা অব্যাহত থাকলে সমাজ থেকে সব ধরনের অপরাধ দমন সম্ভব।
তিনি মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাট কলেজে আয়োজিত মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং বাল্য বিবাহ বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজ অধ্যক্ষ ফজলুল হকের সভাপতিত্বে ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা বেগমের পরিচালানায় সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন শাহিন আহমদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত খান, উপজেলা আ'লীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, গোয়াইনঘাট সার্কেল এএসপি মতিয়ার রহমান, কোম্পানীগঞ্জ থানার ওসি আলতাফ হোসেন, গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন, প্রেসক্লাব’র সভাপতি এমএ মতিন, প্রধান শিক্ষক আব্দুস শহিদ, প্রভাষক ফারুক আহমদ, গভর্নিং বডির সভাপতি তাজুল ইসলাম, জৈন্তিয়া কলেজ গভর্নিং বডির সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন, এছাড়াও কলেজের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সাঈদুর রহমান, মনিরা আক্তার, সুমন আহমদ প্রমূখ।
সভায় গোয়াইঘাট কলেজে কয়েক সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত থেকে জীবনে মাদক গ্রহন করবেনা মর্মে শপথ গ্রহন করে।
আপনার মন্তব্য