মৌলভীবাজার প্রতিনিধি

২০ সেপ্টেম্বর, ২০১৭ ২২:১৩

কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

কুলাউড়া উপজেলা সদরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময়  বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাওছার (২২) নামক এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

স্থানীয় লোকজন জানান, কুলাউড়া পৌরসভার মাগুরা আবাসিক এলাকায় ভাটেরা টাওয়ারে কাজ করার সময় ইলেকট্রিশিয়ান কাওছার বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলে থাকা অন্য শ্রমিকরা আশঙ্কাজনক অবস্থায় কাওছারকে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত কাওছার কুলাউড়া পৌরসভার জয়পাশা গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মুসা জানান, লাশের ময়না তদন্ত ছাড়া দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের আবেদন জানানো হয়েছে। অনুমতি পেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত