সুনামগঞ্জ প্রতিনিধি

২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:৩৫

ছাতকে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জের ছাতকে বাস ও পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাতুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান জানান।

নিহতরা হলেন, ছাতক উপজেলার জামক গ্রামের আব্দুল হক (৩০) ও লক্ষণসোম গ্রামের আব্দুল করিম (৫৫)।

আহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ সুপার জানান, জাতুয়ায় সিলেট থেকে দক্ষিণ সুনামগঞ্জগামী পিকাআপের সঙ্গে সুনামগঞ্জ থেকে সিলেটগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন পিকআপের আরো দুই যাত্রী।

বাস ও পিকআপটি আটক করা হয়েছে, তবে দুই গাড়ির চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত