২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:৫৪
মরমী কবি গিয়াস উদ্দিন আহমদ ও প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে নিয়ে টিশার্ট বাজারে এনেছে সিলেটের সৃজনশীল ফ্যাশন হাউস স্লোগান।
স্লোগানের কর্ণধার নাট্যকর্মী উজ্জ্বল চক্রবর্তী জানান, অনেকদিন ধরেই ইচ্ছা ছিলো স্লোগান থেকে বাংলা গায়েন, গীতিকবিদের নিয়ে টিশার্ট করার। এই উদ্যেগের প্রথম ধাপে মরমী কবি গিয়াসউদ্দিন ও পশ্চিমঙ্গের গানের দল দোহারের শিল্পী অকাল প্রয়াত কালিকা প্রসাদ ভট্টাচার্যকে নিয়ে টিশার্ট করা হয়েছে।
তিনি বলেন, আজ থেকে ৫ বছর আগেও বাংলা টিশার্টের খুব কদর ছিলো। কিন্তু আস্তে আস্তে সে কদর কমে যাচ্ছে। আমরা বাংলা টিশার্টকে আবার জনপ্রিয় করতে চাই। একইসঙ্গে বাংলা গানের খ্যাতিমান শিল্পী ও গীতিকবিদেরও নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে চাই। এ লক্ষ্যেই টিশার্টে বাংলা গায়েন সিরিজ শুরু করেছি।
টিশার্টগুলোর ডিজাইন করেছেন শিল্পী অরুপ বাউল। গিয়াসউদ্দিনের বিখ্যাত গান 'মরিলে কান্দিস না আমার দায়' নিয়ে একটি এবং কালিকাপ্রসাদের গাওয়া 'তুমি এসো ফসলের ডাকে' ও 'সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি' গান দুটি ব্যবহার করে দুটি টিশার্টের ডিজাইন করা হয়েছে।
টিশার্টগুলো জিন্দাবাজারের রাজাম্যানশনস্থ স্লোগান'র শো-রুমে পাওয়া যাচ্ছে।
এরআগেও সুন্দরবন, বাংলাদেশের পাখি, কীনব্রিজের ১০০ বছর, রিকশা পেইন্টসহ বিভিন্ন ঐতিহ্য ও ইতিহাস নিয়ে টিশার্ট ও শপিং ব্যাগের ডিজাইন করে প্রশংসিত হয় স্লোগান।
আপনার মন্তব্য