২১ সেপ্টেম্বর, ২০১৭ ২১:২৫
সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি এম. লিয়াকত আলীকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জৈন্তাপুর ঐতিহাসিক বটতলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ আহমদ বাবরের পরিচালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল্লাহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, কানাইঘাটের সাতবাক ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজলু চৌধুরী, এম. লিয়াকত আলী, সিলেট জেলা ছাত্রলীগের এম. রায়হান চৌধুরী, সিকৃবির প্রশাসনিক কর্মকর্তা এম. ফয়জুল্লাহ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এম. নিজাম উদ্দিন, সুহেল আহমদ মুন্না।
বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা এডভোকেট আলতাফ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা এম.জেড.এ জাহাঙ্গীর, হানিফ মোহাম্মদ, আব্দুল মতিন শাহিন, প্রভাষক বিনা সরকার, আব্দুর রাজ্জাক রাজা, আব্দুল মান্নান, ইমাম উদ্দিন, আবুল হাসনাত, হেলাল আহমদ, জাদব বিশ্বাস, সুলাল চৌধুরী, আব্দুল হক, কামরুজ্জামান, আব্দুল কাইয়ুম, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন, কুতুব উদ্দিন, হাবিব আহমদ, তোফায়েল শাহিন, তফছির আহমদ পলাশ, সাগর সেন, সানোয়ার হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেন, যে বা যারা আওয়ামী লীগ নেতা লিয়াকত আলীকে হত্যার উদ্দেশ্যে এ নেক্কারজনক হামলা চালিয়েছে, তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। এই ঘৃণ্য ঘটনায় জড়িতরা যেন কোন অবস্থাতেই ছাড়া না পায়। আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের উপর হামলা করে প্রাণে হত্যা এবং পঙ্গু করার নীল নকশা বাস্তবায়নে একটি মহল থেকে তৎপরতা চলে আসছে। লিয়াকত আলীর উপর ট্রাক তুলে প্রাণে হত্যার চেষ্টার ঘটনাটি তারই ধারাবাহিক ঘটনার অংশ।
আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীদের এব্যাপারে সজাগ থাকতে আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় আসতে না পেরে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ নেতাকর্মীদের নিধনে ষড়যন্ত্র শুরু হয়েছে।
আপনার মন্তব্য