মৌলভীবাজার প্রতিনিধি

২১ সেপ্টেম্বর, ২০১৭ ২১:৫৪

মৌলভীবাজারে দুর্গাপূজার নিরাপত্তা থাকবে ৮ হাজার পুলিশ

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তা সেবা দিতে সারা জেলার প্রত্যেক মন্ডপে পুলিশ, র‌্যাব ও আনসারসহ প্রায় আট হাজার সদস্যের পাশাপাশি মোবাইল টিম  দায়িত্বপালন করবে।

অন্যান্য বারের চেয়ে এবার নেয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সুপারিশের ভিত্তিতে নিরাপত্তার জন্য পূজান্ডপগুলোকে অতি গুরুত্বপূর্ণ, ও সাধারণ এই তিন শ্রেণিতে শ্রেণিকরণের স্বিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপশি জেলার রাজনগরের পাঁচগাঁও, কুলাউড়ার কাদিপুর ও মৌলভীবাজারের ত্রীণয়নীর মন্ডপে অতিরিক্ত নিরাপত্তা ও সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

বৃহস্পতিবার পুলিশ সুপার আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। মতবিনিময় সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য জেলার সাত উপজেলার পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে পাশাপাশি ঝুঁকিপূর্ণ পূজামন্ডপে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে যা ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সম্পর্কিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) মোঃ রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ আনোয়ারুল হক, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি রাধা পদ দেব সজল, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাডভোকেট পীযুষ কান্তি সেন, সাধারণ সম্পাদক পঙ্কজ রায় মুন্নাসহ অন্যান্যরা।

জেলার পূজা উদযাপর পরিষদ নেতারা জানান, এবছর মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় ৮শ ২১টি মন্ডপে সার্বজনীন ও ব্যক্তি উদ্যোগে ১৮৩টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে জেলার বড়লেখায় সার্বজনীন ১৩২ ব্যক্তিগত ১৪, জুড়ীতে সার্বজনীন ৬৩ ব্যক্তি উদ্যোগে ৩, কুলাউড়ায় সার্বজনীন ১৮৫ ব্যক্তিগত ২৬, রাজনগরে সার্বজনীন ৭৫ ও ব্যক্তিগত ৫২, শ্রীমঙ্গলে সার্বজনীন ১৫৩ ও ব্যক্তিগত ৫২, সদর উপজেলায় সার্বজনীন ৮৩ ও ব্যক্তিগত ৬, কমলগঞ্জে সার্বজনীন ১৩০ ও ব্যক্তিগত ৩০ টি মন্ডপ রয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর দেবী বোধনের মধ্য দিয়ে শারদীয় দূর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। আর ৩০ সেপ্টেম্বর প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে এই দূর্গোৎসব।

মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বিশেষ নিরাপত্তা জোরদারের বিষয়টির সত্যটির নিশ্চিত করেন।

আপনার মন্তব্য

আলোচিত