সিলেটটুডে ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০১৭ ২১:৫৭

লায়ন্স ক্লাব সিলেটের উদ্যোগে সিলেটে ৫৮ জনের চোখের ছানি অপারেশন

‘দৃষ্টি সবার অধিকার’-এ স্লোগানকে সামনে নিয়ে সিলেটে ৫৮ জন নারী-পুরুষের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করিয়েছে লায়ন্স ক্লাব অব সিলেট।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দক্ষিণ সুরমার বাস টার্মিনালস্থ আধুনিক চক্ষু হাসপাতালে তাঁদের অস্ত্রোপচার করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি কামরুল আহসান বিপিএম।

লায়ন ডা. মাজহারুল আনোয়ারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ডা. আজিজুর রহমান, আধুনিক চক্ষু হাসপাতালের চেয়ারম্যান সাব্বির আহমদ, পরিচালক রমেশ দাশ, যুক্তরাজ্য প্রবাসী আহমদ আলী, লায়ন্স শিশু হাসপাতালের সেক্রেটারি লায়ন এমরান আহমেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব সিলেটের সেক্রেটারি ডা, সোলাইমান আহমদ, লায়ন আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

৫৮ জন চোখের রোগীর অস্ত্রোপচারের পাশাপাশি ৪০০ জন চোখের রোগীকে চিকিৎসা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জ ডিআইজি কামরুল আহসান বিপিএম বলেন, মানুষ মানুষের জন্য। লায়ন্স ক্লাব অব সিলেটের কর্মকর্তারা আজ অসহায় চোখের রোগীদের পাশে থেকে সেবা প্রদান করে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। তাঁদের এ মহত কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।

এর আগে বুধবার বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সৈয়দপুর (সদুরগাঁও) মিলিটারি বাড়িতে অনুষ্ঠিত ক্যাম্পেইনে অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়। এখানে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকরা প্রাথমিক বাছাইর কাজ সম্পাদন করেন। বাছাইকৃতদের সিলেট আধুনিক চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশন করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত