২১ সেপ্টেম্বর, ২০১৭ ২২:২১
বিশ্বনাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আল-হেরা শপিং সিটি মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি বলেন, পূর্বের মতো এবছরও শান্তিপূর্ণভাবে বিভিন্ন মণ্ডপে শারদীয় দুর্গা পূজা সম্পন্ন করতে সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্যরে পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাবেক সহ-সভাপতি সমছু মিয়া, যুগ্ম সম্পাদক মো. আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা নবেন্দু জ্যোতি দে, রুপক কুমার দে, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, সংগঠক সবিনয় মালাকার।
আপনার মন্তব্য