২৭ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:৪০
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলা উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সালাম।
মেলায় কৃষি প্রযুক্তি নির্ভর ১০টি স্টল অংশ গ্রহণ করে। মেলা পরিদর্শন শেষে তাহিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সালামের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, জাতীয় শ্রমিক লীগ তাহিরপুর উপজেলা আহবায়ক রঞ্জু মূখার্জী, কৃষক মহর আলী, সুস্মিতা রানী তালুকদার, মোহাম্মদ নুর মিয়া প্রমুখ।
আপনার মন্তব্য