নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০১৭ ১৭:১২

মানসিক বিকারগ্রস্থের পাশে ওসি আখতার

কেউ কাছে গেলে ফ্যাল ফ্যাল করে হাসেন। দূর থেকে দেখে বুঝার উপায় নেই লোকটি মানসিক বিকারগ্রস্থ। কখনো রাস্তার পাশে, কখনো বাজারে ঘুরে ফেরা। এই মানসিক বিকারগ্রস্থ ভবঘুরে লোকটির পাশে এসে দাঁড়ালেন শাহপরান (র.) থানার ওসি আখতার হোসেন। বুধবার সিলেট-তামাবিল সড়কের পাশে থেকে তাকে উদ্ধার করেন তিনি।

ওসি আখতার ওইদিন লোকটিকে সরকারি কলেজের সামনে পেয়ে নিজের গাড়িতে তুলে নিয়ে গেলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মানসিক ওয়ার্ডে তাকে চিকিৎসার জন্য নিয়ে যান। কিন্তু তার এমন কাজে প্রথমে সায় দেননি হাসপাতাল কর্তৃপক্ষ। মানসিক বিকারগ্রস্থ লোকটিকে হাসপাতালে ভর্তি নিতে নারাজ তারা। অবশেষে হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে লোকটিকে হাসপাতালে মানসিক বিভাগে ভর্তি করিয়ে দেন।

এ প্রসঙ্গে ওসি আখতার হোসেন বলেন, মানুষ মানুষের জন্য। সেই বিবেকবোধ থেকে আমরা একে অন্যের পাশে দাঁড়ানো উচিত। লোকটি পাগল হতে পারে। হয়তো তার স্বজন রয়েছে। তারা তাকে খোঁজছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকলে সে ভাল হয়ে যেতেও পারে।

তিনি বলেন, পুলিশের কাজ আসামি ধরা। মামলার তদন্ত করা। এ দায়িত্ব না নিলে পারতাম। মূলত; নিজের বিবেকবোধ থেকে লোকটির পাশে দাঁড়িয়েছি। মানসিক বিকারগ্রস্থ, বিপদগ্রস্থ কিংবা দুস্থ লোক বলেন, পুলিশের এমন কাজ অন্যদের উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত