২৮ সেপ্টেম্বর, ২০১৭ ১৭:৫৭
মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁওয়ে উপমহাদেশের প্রসিদ্ধ লাল বর্ণের দুর্গা দেবী দর্শনে করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সস্ত্রীক এই মন্দিরে আসেন প্রধান বিচারপতি। সেখানে দেবী দর্শন ও অঞ্জলি নিবেদনের পর তিনি স্থানীয় সনাতন ধর্মীয় নেতাদের সাথে কুশল বিনিময় করেন।
মণ্ডপ পরিদর্শনকালে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল্লাহ্, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাখী আহমেদ, ওসি শ্যামল বণিক, প্রধান বিচারপতির স্ত্রী সুষমা সিনহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কেতকী রঞ্জন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অসিত দেব, ইউপি পূজা উদযাপন পরিষদের সভাপতি মিহির কান্তি দাশ মঞ্জু উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য