সিলেটটুডে ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:৫০

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে দক্ষিণ সুরমায় আলোচনা সভা

দক্ষিণ সুরমা উপজেলার উদ্যোগে এবং ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স আইডিয়া এর “এডভান্সিং উইমেন’স রাইট অব একসেস টু ইনফরমেশন ইন বাংলাদেশ” প্রকল্পের সহযোগিতায় দক্ষিণ সুরমা উপজেলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপনে বৃহস্পতিবার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা  সভার সঞ্চালনা করেন আইডিয়া’র সেন্টাল মনিটরিং এন্ড ইভালোশন অফিসার জুবায়ের আহমদ। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খালেদা আক্তার রেখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, তথ্য মানুষের জীবনে সার্বিক ভাবে জড়িয়ে আছে। তথ্য ছাড়া জীবন এখন অসম্পূর্ণ। সরকারি অফিসে যে সকল সেবা সমূহ আছে সেই সেবা সমূহের তথ্যই মানুষের মৌলিক চাহিদা পূরণে হাতিয়ার হতে পারে। বেকারত্ব দূর করে জীবনে পরিবর্তন আনতে পারে। অনুষ্ঠানের সঞ্চালক আন্তজাতিক তথ্য অধিকর দিবসকে জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করনের দিবস হিসেবে আখ্যায়িত করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী তামান্না আহমদ।

উক্ত কার্যক্রমে  আরো উপস্থিত ছিলেন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি,সাংবাদিক, আইডিয়া’র মনিটরিং কর্মকর্তা, উঠান বৈঠকের নারী প্রতিনিধিসহ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত