মাধবপুর প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর, ২০১৭ ২০:৪৩

জনবল সংকটে মাধবপুর প্রাণী সম্পদ অফিসের কার্যক্রম ব্যাহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসে জনবল সংকটে পশুর চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।  কোটি টাকা ব্যায়ে দৃষ্টি নন্দন প্রাণী সম্পদ ভবন নির্মিত হলেও জনবল সংকট চলছে কয়েক বছর ধরে।  

মাধবপুর প্রাণী সম্পদ ১০১ শতক জমির উপর প্রতিষ্ঠীত। প্রাণী সম্পদ ভবনে     ভেটেরিনারি হাসপাতাল, কৃত্রিম প্রজনন কেন্দ্র, কৃত্রিম প্রজনন পয়েন্ট, কৃত্রিম প্রজনন সেবা কেন্দ্র থাকলেও ৭ টি পদ শূন্য থাকায় এগুলো কোন কাজে আসছে না। প্রাণী সম্পদ কর্মকর্তাসহ ১২ টি পদের মধ্যে রয়েছে মাত্র ৫ টি।  ভেটেরিনারি সার্জন না থাকায় গবাদী পশু রোগে আক্রান্ত হলে অস্ত্রপচার করা যায় না। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সহকারী পদটিও শূন্য। ভেটেনারী ফিল্ড সহকারী ২ টি পদ শূন্য। মাঠ সহকারী , অফিস সহায়ক ২ টি পদেও কোন জনবল নেই।

মাধবপুর উপজেলা প্রাণী সম্পদ কার্য্যালয়ে সেবা নিতে আসেন পাশ্ববর্তী, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর, নাসিরনগর এলাকার লোকজন। কিন্তু জনবল না থাকায় অনেকে তাদের গবাদী পশু নিয়ে এসে সেবা পাচ্ছেন না।

প্রাণীসম্পদ কমকর্তা সঞ্জিব সুত্রধর জানান, জনবল সংকট পুরনের জন্য উধ্বর্তন কতৃপক্ষ বরাবর আবেদন করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত