৩০ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:১৮
গরু চুরির দায়ে নিজাম উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৪টি গরু উদ্ধার করা হয়েছে।
আটক নিজামের বিরুদ্ধে বিয়ানীবাজার থানার চুরি,ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিজাম উদ্দিন বিয়ানী বাজার উপজেলার হাজরাপাড়া গ্রামের মৃত নামই মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, ২৯ সেপ্টেম্বর ভোর ৪টায় সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এস,আই, খায়রুল বাশারের নেতৃত্বে কচুয়ারপার গ্রামের দুদু মিয়া, মামুনুর রশিদ, আব্দুল আহাদের দেয়া তথ্যমতে কচুয়ারপার হইতে চুরি হওয়া ৪টি গরু উদ্ধারসহ নিজামকে আটক করে পুলিশ।
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৪/। তাং ২৯/০৯/১৭ ইং।
গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এসআই বদিউজ্জামান জানান, অপরাধ দমনে পুলিশের জিরো ট্রলারেন্স অব্যাহত আছে। এই অভিযান তারই ধারাবাহিকতার অংশ। ধৃত নিজামের বিরোধ্যে সিলেটের বিয়ানী বাজার থানায় গরু চুরি,ডাকাতি,খুনের মামলাসহ একাধিক মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
আপনার মন্তব্য