জগন্নাথপুর প্রতিনিধি

০১ অক্টোবর, ২০১৭ ০০:৪৮

জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় জানালেন সনাতন ধর্মালম্বীরা। তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজা বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো।

জগন্নাথপুরের বিভিন্ন স্থান থেকে প্রতিমা নিয়ে বিকালে কুশিয়ারা ও নলজুর নদীতে প্রতিমা বিসর্জন দেয় সনাতন ধর্মালম্বীরা।  দেবী দুর্গার বিদায় জানাতে এসময় নদীগুলোর দু’পাড়ে হাজারো মানুষের ঢল নামে।

উপজেলার রানীগঞ্জ বাজার, রৌয়াইল বাজার, আলীপুর ও খানপুর শারদীয় দূর্গা পূজা উদযাপন পরিষদ শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে রানীগঞ্জ কুশিয়ার নদীতে প্রতিমা বিসর্জন দেয়। আলীপুর ও খানপুর পূজা কমিটি পৃথক ভাবে দেবী দূর্গাকে ট্রাকে করে গোটা এলাকা প্রদর্শন করে।

দূর্গা দেবী বিসর্জনের সময় পাইলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মখলুছ মিয়া, আলীপুর ৬ নং ওয়ার্ড মেম্বার আলী আকবর খান, ৯ নং ওয়ার্ড মেম্বার দুরুদ মিয়া, ৫ নং ওয়ার্ড মেম্বার কানন মিয়া, সাবেক মেম্বার সোনু মিয়া, আলীপুর দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি মিশন রায় সহ পূজা উদযাপন কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

জগন্নাথপুরে ২৫টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়।  জগন্নাথপুর উপজেলার পৌরসভায় ৩টি মণ্ডপে সার্বজনিন এবং ২টি মণ্ডপে পারিবারিকভাবে দুর্গোৎসবের আয়োজন ছাড়াও কলকলিয়া ইউনিয়নে ২টি, পাটলী ইউনিয়নে ১টি, মীরপুর ইউনিয়নে ১টি, চিলাউড়া হলদিপুর ইউনিয়নে ২টি, রানীগঞ্জ ইউনিয়নে ৫টি, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে ১টি, আশারকান্দি ইউনিয়নে ৪টি ও পাইলগাঁও ইউনিয়নে ৪টি মণ্ডপসহ মোট ২৫টি মণ্ডপে দূর্গোৎসব অনুষ্টিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত