দিরাই প্রতিনিধি

০১ অক্টোবর, ২০১৭ ১৬:৩৩

দিরাইয়ে ২৭৬ জন আনসার-ভিডিপিকে ভাতা প্রদান

দিরাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তার কাজে নিয়োজিত ১০০ মহিলা আনসার, ১২০ পুরুষ আনসার ও পিসি এপিসিদের ভাতা প্রদান করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলা আনসার ভিডিপি অফিসে আনসার ভিডিপি ১৬০০ ও পিসি এপিসিদের ১৭০০ টাকা করে ভাতা দেওয়া হয়।

ভাতা প্রদান করেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষণ অফিসার বিলকিস খানম ও ডালিম মিয়া।

ভাতা পেয়ে আনন্দিত হয়ে পিসি বেনী মাধব বলেন, ডিউটি শেষ করেই দরিদ্র আনসার-ভিডিপিরা ভাতা পেয়েছে, এবারই প্রথম এত তাড়াতাড়ি আমরা ভাতা পেয়েছি, এরকম  ভাতা পেলে আমাদের কাজের প্রতি আগ্রহ বেড়ে যায়, উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞ।

আপনার মন্তব্য

আলোচিত