০১ অক্টোবর, ২০১৭ ১৬:৪৩
সুনামগঞ্জে একটি বিদেশী রিভলভারসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১ অক্টোবর) ভোরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯(র্যাব) এর সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলো- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাফানিয়া গ্রামের মৃত কুদরত আলীর ছেলে মো. আলাল উদ্দিন(৩৫), একই উপজেলার পুরানখালাস গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে মোহাম্মদ আলী(২৮)।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মো. মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তি জানান, র্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল লেফট্যানেন্ট ফয়সল আহমদের নেতৃত্বে জেলার বিশ্বম্বরপুর থানার চিনাকান্দি মধ্যনগর থেকে গোয়ালপুর গামী কাঁচা রাস্তার পাশে জনৈক আব্দুল বারিক খানের বাড়ির পশ্চিমে অভিযান চালিয়ে রিভলভারসহ ডাকাত চক্রের দুই ডাকাতকে গ্রেপ্তার করেন।
উদ্ধারকৃত রিভলভার ও ডাকাতদের বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
আপনার মন্তব্য