গোয়াইনঘাট প্রতিনিধি

০২ অক্টোবর, ২০১৭ ১৮:২০

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ২০টি বোমা মেশিন ও সরঞ্জামাদি ধ্বংস

সিলেটের গোয়াইনঘাটে জাফলং পাথর কোয়ারিতে ২০টি অবৈধ বোমা মেশিন ও বোমা মেশিন পরিচালনায় ব্যবহৃত সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) পাথর কোয়ারিতে টাস্কফোর্সের এ অভিযান পরিচালনা করা হয়।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ মো. আমিনুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পিয়াইন নদীর তীরবর্তী স্থানসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে চলে আসা বোমা মেশিন বন্ধে প্রশাসনের তরফ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়ে দেয়া হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট মো. আব্দুল্লাহ, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত খান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল, নির্বাহী ম্যাজিস্ট্র্যাট কিস্টফার হিমেল রিফিল, গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন, অফিসার তদন্ত হিল্লোল রায়, গোয়াইনঘাটের সহকারী শিক্ষা অফিসার রেজাউল ইসলাম, বিজিবি সংগ্রাম ফাঁড়ি ইনচার্জ খালেদুর রহমান সহ পুলিশ, বিজিবির অর্ধ শতাধিক সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত