জামালগঞ্জ প্রতিনিধি

০২ অক্টোবর, ২০১৭ ১৯:৩৮

জামালগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে সচেতনতা র‍্যালি ও সেমিনার

সুনামগঞ্জের জামালগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ অক্টোবর) সকাল ১০টায় সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান। র‌্যালি ও সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামসুল আলম তালুকদার, ভাইস চেয়ারম্যান মু: রশিদ আহমদ, সহকারী কমিশনার (ভূমি) মনিরুল হাসান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মোহাম্মদ আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গণমাধ্যমকর্মী ওয়ালী উল্লাহ সরকার, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার প্রমুখ।

অপরদিকে 'টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা' এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জামালগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা দিবস পালিত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত