গোলাপগঞ্জ প্রতিনিধি

০২ অক্টোবর, ২০১৭ ২৩:১৩

গোলাপগঞ্জে ছেলেকে হত্যার পর নদীতে ফেলে দিলেন বাবা-মা, মা গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে মা ও বাবার বিরুদ্ধে দুই বছরের এক প্রতিবন্ধি শিশুকে খুন করার অভিযোগ উঠেছে। রোববার বিকেলে নদী থেকে শিশু আরিয়ান আহমদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আরিয়ানের বাবা-মাকে আসামী করে মামলা দায়েরের পর মা রাজিয়া বেগম (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার ( ১ অক্টোবর) উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে থেকে মা রাজিয়া বেগম কে পুলিশ গ্রেপ্তার করলেও পলাতক রয়েছেন শিশুর পিতা বাছিত আহমদ (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজিয়া বেগম ও বাছিত মিয়ার দুই বছরের পুত্র আরিয়ান ছিল মানসিক প্রতিবন্ধি। এ কারণে আরিয়ানের মা-বাবার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শনিবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে শিশু আরিয়ানকে হত্যা করে মা রাজিয়া বেগম ও বাবা বাছিত মিয়া স্থানীয় বুরুধল নদীতে ফেলে দেন।

ঘটনাটি প্রথমের প্রতিবেশীদের নজরে আসলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয় কুশিয়ারা পুলিশ ফাড়িঁর ইনচার্জ মুরাদ উল্ল্যাহ বাহার একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নদী থেকে লাশ উদ্ধার করেন। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

এ ব্যপারে কুশিয়ারা পুলিশ ফাড়িঁর ইনচার্জ মুরাদ উল্ল্যাহ বাহার সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমে ঘটনার সততা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের মামা হোসেন মিয়া বাদী হয়ে আরিয়ানের মা ও বাবাকে আসামী করে একটি হত্যা মামলা (মামলা নং- ০১/১৭) দায়ের করেন। পলাতক পিতাকে আটক করতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত