বিশ্বনাথ প্রতিনিধি

০২ অক্টোবর, ২০১৭ ২৩:২৯

বিশ্বনাথে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (০২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে রোহান আহমদ (১২) ও বোরহান আহমদ (৮)। তারা উপজেলার ছোটখুরমা গ্রামের ইজ্জাদ আলীর ছেলে।

নিহতদের চাচাত ভাই ও বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহবুব হোসাইন মাছুম জানান, সোমবার সকালে বাড়ির পাশের একটি ডোবার পাশে খেলতে গিয়ে এক ভাই ডোবায় পড়ে যায়। এ সময় আরেক ভাই তাকে উদ্ধার করতে যায়। পরে উভয়ে জড়াজড়ি করে পানিতে তলিয়ে মারা যায়।

ডোবায় মাছ শিকারে থাকা লোকজন বোরহানকে পানিতে ভেসে থাকতে দেখে উদ্ধারে নামেন। এক ঘণ্টা চেষ্টার পর রোহানকেও উদ্ধার করেন স্থানীয়রা। এরপর তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত বলে ঘোষণা করেন।

আপনার মন্তব্য

আলোচিত