জগন্নাথপুর প্রতিনিধি

০৩ অক্টোবর, ২০১৭ ০১:১৩

জগন্নাথপুরে পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

 সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কামড়াখাই গ্রামের একটি পুকুর থেকে শাহেদা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি এই গ্রামের মৃত রশিদ উল্লার স্ত্রী।

সোমবার(২ অক্টোবর) বিকেলে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

পুলিশ ও এলাকাবাসী জানায়- পুকুরে লাশ ভেসে উঠতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ গিয়ে পুকুর থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে। ওই মহিলা মানসিক রোগী বলেও জানাগেছে।

ওই বৃদ্ধা পানিতে ডুবে গিয়ে মারা যেতেন পারে বলে প্রাথমিক ধারনা করছেন লাশ উদ্ধারকারী জগন্নাথপুর থানার উপ পরিদর্শক কাইয়ুম ইসলাম।

এ ঘটনায় জগন্নাথপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনূর রশিদ চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত