০৩ অক্টোবর, ২০১৭ ০২:১১
সিলেটের ওসমানীনগরের নবাগত ইউএনও মো. আনিসুজ্জামান আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেছেন। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিদায়ী ইউএনও মো. মনিরুজ্জামানের নিকট থেকে তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ কালে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান মইনুল হক চৌধুরী, ভারপ্রাপ্ত সহকারী কমিশনার(ভূমি) শাখাওয়াত হোসেন রুবেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, উপসহকারী প্রকৌশলী আলমগীর রেজা, সাংবাদিক মো. কয়েছ মিয়া, কবির আহমদ সহ ইউএনও’র কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ। পরে বিদায়ী ইউএনও মো. মনিরুজ্জামানকে সোমবার সন্ধ্যার পর নবাগত ইউএনও, উপজেলা চেয়ারম্যান, উপজেলা পরিষদের সদস্যগন, ইউএনও’র কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ।
আপনার মন্তব্য