দিরাই প্রতিনিধি

০৪ অক্টোবর, ২০১৭ ০০:২০

হাওরের কৃষক ও কৃষি বাঁচাতে সব করবে সরকার: ড. জয়া

দিরাই-শাল্লার  সাংসদ ড. জয়া সেন গুপ্তা বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের অসমাপ্ত কাজ শেষ করতে আমি আপনাদের পাশে এসেছি। আপনাদের সহযোগিতায় জনগনের সেবা করার চেষ্টা করব, বর্তমান সরকার হাওর পাড়ের গরীব অসহায় মানুষের জীবন মান উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে।  

তিনি বলেন, হাওর পাড়ের শিক্ষা, কৃষির উন্নয়নে অনেক কর্মসুচি নিয়েছে, ডিজিটাল বাংলাদেশ গড়তে সারা দেশের ন্যায় হাওর পাড়ের জন্য সরকার বিশেষ কর্মসুচি হাতে নিয়েছে। হাওর পাড়ের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ বাতি জ্বালিয়ে দেওয়া হবে। অকাল বন্যায় ফসল হারা কৃষকের করুণ চিত্র আমি প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরেছি, তিনি ব্স্তাব চিত্র দেখতে ইতিমধ্যে আমাদের এলাকা পরিদর্শন করে গিয়েছেন, আগামীতে সরকার কৃষকদের সকল প্রকার সহযোগিতা দিবে।কৃষক ও কৃষি বাঁচাতে  যা প্রয়োজন সরকার তা করবে।

মঙ্গলবার দুপুরে উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসি, ইসলাম পুর, ডাইয়ার গাও, জালাল পুর গ্রামের  বিদ্যুৎ লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রমেশ বৈষ্ণব এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই  উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সুহেল আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়,  যুবলীগ নেতা মোহন চৌধুরী, ইকবাল সরদার, হাসান আহমেদ প্রমুখ। এছাড়া ড. জয়া সেন গুপ্তা ওই দিন বিকেলে জগদল ইউনিয়নের  কলিয়ার কাপন চানপুর ও কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া রাধানগর গ্রামে বিদ্যুত লাইনের উদ্বোধন করেন। 

আপনার মন্তব্য

আলোচিত