২৮ মে, ২০১৫ ১২:০০
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০১৫-২০১৬ অর্থ বছরে ৭৫ লক্ষ ৯৫ হাজার ৭২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
বুধবার বিকাল ২টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সামনে এই বাজেট ঘোষণা করা হয় । পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জগলুল হায়দারের সভাপতিত্বে, অনুস্টান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা । বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম।
বাজেট সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী জমিরুল ইসলাম, স্থানীয় সু-শাসন উন্নয়ন প্রকল্প শরিকের এফ এফ মমতাজ বেগম, সাংবাদিক সোহেল তালুকদার, শফিকুল ইসলাম, পাগলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিকিল পুরকায়েস্থ।
সভায় বাজেট পেশ করেন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সচিব ইয়াসমিন হুসনে আরা।
বাজেট সভায় আরও বক্তব্য রাখেন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সদস্য রঞ্জিত সূত্রধর, আলী আহমদ, শওকতুল ইসলাম, ফজলু হাসান, আনোয়ার হোসেন, ফয়জুল হক, মকবুল হোসেন, হিরেশ পাল, সমরাজ আলী, সদস্যা অবলা রানী দাস, রহিমুন নেছা, মরিয়ম বেগম সহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সরকারী-বেসরকারী প্রতিনিধি ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে ২০১৪-২০১৫ অর্থ বছরে শরিক প্রকল্পের অর্থায়নে ১২ জন হতদরিদ্র পরিবারের মহিলাদের সেলাই প্রশিক্ষণ শেষে ১২টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
আপনার মন্তব্য