শ্রীমঙ্গল প্রতিনিধি

০৭ অক্টোবর, ২০১৭ ১৭:৫৬

শ্রীমঙ্গলে মসজিদ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদ থেকে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় উপজেলার কালিঘাট চা বাগান মসজিদ থেকে অজ্ঞাত বৃদ্ধের (৫৫) এই মৃতদেহটি উদ্ধার করা হয়।  

স্থানীয় সূত্র জানায়, সকালে মসজিদের বারান্দায় ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত বৃদ্ধের লাশ দেখতে পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



আপনার মন্তব্য

আলোচিত