জগন্নাথপুর প্রতিনিধি

০৭ অক্টোবর, ২০১৭ ২১:৫৪

শিশু-কিশোরদের পড়ালেখায় মনোযোগী করে তুলতে হবে: প্রতিমন্ত্রী মান্নান

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। এ সরকারের আমলে দেশে শিক্ষা হার বেড়েছে ও ঝড়ে পরার হার কমেছে। তাই প্রত্যেক শিশু-কিশোরদের স্কুলগামী করে তুলতে হবে এবং পড়ালেখায় মনোযোগী করে তুলার মাধ্যমে বঙ্গবন্ধুর আগামীর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, শিশু-কিশোরদের মেধা যাচাইয়ের জন্য বিভিন্ন ধরনের শিক্ষামূলক প্রতিযোগীতার আহ্বান করেন। ওই শিক্ষামূলক প্রতিযোগীতায় তাঁদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগান দিবে।

তিনি শনিবার (৭অক্টোবর) সকালে জগন্নাথপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেধা বৃত্তির পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন।

পৌর শহরের আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আতাউর রহমান।

উপজেলা পরিষদ'র ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব‘র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বর্ষিয়ান নেতা সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফারজানা আক্তার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা স্বাস্থ্য কর্তকর্তা ডা. সামস উদ্দিন, পাইলগাঁও ইউপি প্যানেল চেয়ারম্যান শাহান আহমদ, সৈয়দপুর-শাহারপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা ফিরোজ আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক রুমেন আহমদ প্রমুখ।

আলোচনা সভা শেষে  জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের বৃত্তি পরীক্ষায় উর্ত্তিন ২০৬ জন শিক্ষার্থীদের মধ্যে নগদ ১৫০০ টাকা ও সনদপত্র প্রদান করা হয়।

এছাড়া প্রতিমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উদ্বোধন করেন।

আপনার মন্তব্য

আলোচিত