জৈন্তাপুর প্রতিনিধি

১১ অক্টোবর, ২০১৭ ১৭:৩৩

জৈন্তাপুরে জামায়াত নেতা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনে সিলেটের জৈন্তাপুরে রফিক আহমেদ (৬০) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার সরুখেল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানা যায়।

তিনি ওই গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে এবং জামায়াতে ইসলামের উপজেলা পর্যায়ের নেতা বলে জানান জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির।

তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রফিক আহমেদকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে জৈন্তাপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনের ৬(২) ই, ঈ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

আপনার মন্তব্য

আলোচিত