২৩ অক্টোবর, ২০১৭ ১৫:৩৩
কার্যক্রমে স্বচ্ছতা না থাকাসহ নানাবিধ কারণে সুনামগঞ্জ সদর উপজেলা শিল্পকলা একাডেমীর কার্যনির্বাহী পদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক শামস শামীম।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে পদত্যাগের লিখিত আবেদন জমা দেন তিনি।
আবেদনপত্রে শামস শামীম উল্লেখ করেন, প্রায় তিন বছর আগে সদর উপজেলা শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠাকালীন কমিটিতে শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে সংশ্লিষ্টতা থাকায় তাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়। কিন্তু শুরু থেকেই জেলা শিল্পকলা একাডেমীর একটি সিন্ডিকেট দ্বারা সদর উপজেলা শিল্পকলা একাডেমী নিয়ন্ত্রিত হওয়া, স্বাধীনভাবে কোন দৃশ্যমান কর্মসূচি হাতে না নেওয়াসহ নানাবিধ কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
সাংবাদিক শামস শামীম বলেন, শিল্প-সাহিত্য হচ্ছে এক মুক্ত-স্বাধীন মাধ্যম। পরিশীলিত মননের ঠিকানা। কিন্তু একটি চক্র এই সুন্দর মাধ্যমটিকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করে শিল্পকলাকে কলুষিত করছে। স্বাধীনভাবে কাজ করার সুযোগ না থাকায় আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
আপনার মন্তব্য