মৌলভীবাজার প্রতিনিধি

২৩ অক্টোবর, ২০১৭ ১৯:১১

মৌলভীবাজারে প্রি-পেইড মিটার প্রতিস্থাপনের বিরুদ্ধে মানববন্ধন

বিদ্যুৎ গ্রাহকদের প্রি-পেইড মিটার বিলে অতিরিক্ত চার্জ আরোপ, প্রিপেইড কার্ড সংগ্রহে ভোগান্তিসহ নানাবিধ হয়রানীর প্রতিবাদে ও অভিলম্বে প্রি-পেইড মিটার বন্ধে করার দাবিতে মানববন্ধন করেছে মৌলভীবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডবাসী।

সোমবার (২৩ অক্টোবর) মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ এর পরিচালনায় ও কামরুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সচেতন নাগরিক ফোরামের সভাপতি সাবেক নাজিরাবাদ ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক, সাবেক কাউন্সিলার মোঃ শহিদুল ইসলাম, আব্দুল কুদ্দুস, হাফিজ মোস্তাক আহমদ প্রমূখ।

বক্তারা বলেন, ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোং লিঃ প্রি-পেইড মিটার বিদ্যুৎ গ্রাহকদের বিদুৎ বিলে অতিরিক্ত চার্জ নিয়ে হয়রানি করছে। অবিম্বে মিটার বন্ধ করতে হবে, ভোগান্তি যন্ত্রনা থেকে আমাদের মুক্তি দিন।

আপনার মন্তব্য

আলোচিত