নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর, ২০১৭ ১৯:৩২

ক্ষোভ ভুলে বিপিএল দেখতে মাঠে আরিফ!

টিকিট নিয়ে ক্ষোভ ভুলে অবশেষে বিপিএলের খেলা দেখতে মাঠে গিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সিক্সার্সের খেলা দেখতে স্ত্রী শ্যামা হক চৌধুরী ও ছোট মেয়েকে নিয়ে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে যান আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী কিংসের মুখোমুখি হয় সিলেট সিক্সার্স। এই খেলা দেখতে আরিফ মাঠে যান বলে তাঁর ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে।

এরআগে বিপিএল শুরুর দিন ৪ নভেম্বর সিটি কাউন্সিলর ও কর্মকর্তা টিকিট পাননি এমনটি দাবি করে বিপিএলের খেলা দেখতে যাওয়ার ঘোষণা দেন আরিফ।

তবে মেয়রের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মঙ্গলবার সিলেট সিক্সার্সের চেয়ারম্যান সাহেদ মুহিত কল করেন আরিফুল হককে। এসময় তিনি মেয়রকে মাঠে এসে খেলা দেখার অনুরোধ জানান। সাহেদ মুহিতের অনুরোধে মঙ্গলবার সন্ধ্যা ৭ টার কিছু খেলা দেখতে মাঠে প্রবেশ করেন আরিফ।

আপনার মন্তব্য

আলোচিত