বড়লেখা প্রতিনিধি

১১ নভেম্বর, ২০১৭ ০০:১০

৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে বড়লেখায় আনন্দ মিছিল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ জাতিসংঘের ইউনেস্কো ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড’ (প্রামাণ্য ঐতিহ্য) হিসাবে স্বীকৃতি পাওয়ায় মৌলভীবাজারের বড়লেখায় আনন্দ মিছিল করা হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে পৌর শহরে বঙ্গবন্ধু প্রজন্মলীগ বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে সদর ইউনিয়ন পরিষদ এলাকায় পথসভা করে।

পথসভায় সাবেক পৌর ছাত্রলীগের আহবায়ক হারুনুর রশীদ বাদশার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গোপাল দত্ত বাবলু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছালেহ আহমদ জুয়েল, সাংস্কৃতিক সম্পাদক ইয়াছিন আলী, সাবেক আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুনাম উদ্দিন সুনাই বন্ধু, বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি নোমান আহমদ, সহ-সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক মোর্শেদুজ্জামান সাদেক প্রমুখ।এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত