গোয়াইনঘাট প্রতিনিধি

১১ নভেম্বর, ২০১৭ ১৫:৫৮

কৃষকদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার: এমপি ইমরান

সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন, সরকার দেশের কৃষি ব্যবস্থাপনার উন্নয়নে বদ্ধপরিকর। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের কৃষি ব্যবস্থাপনার পরিবর্তনে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। কৃষিবান্ধব বর্তমান সরকার কৃষকদের সব ধরণের সহায়তা করে যাচ্ছেন।

শনিবার (১১ নভেম্বর) সিলেটের গোয়াইনঘাটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৫২০৫ জন কৃষকের মধ্যে রাসায়নিক সার ও নগদ টাকাসহ ১ কোটি টাকার কৃষি উপকরণ বিতরণ কালে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

তিনি আরো বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষক এবং কৃষি ব্যবস্থাপনায় এসেছে পরিবর্তন। কৃষকদের কল্যাণে সরকারের তরফে গৃহীত হচ্ছে নতুন নতুন প্রকল্প। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এমন চিন্তা চেতনায় দেশব্যাপী সরকার গৃহীত প্রকল্পগুলো দ্রুততায় বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিক কর্মসূচির আওতায় গোয়াইনঘাটেও নেয়া হয়েছে বিহিত ব্যবস্থা।

উপ-সহকারী উদ্ভিদ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়ের পরিচালনায় ও উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এম আনিছুজ্জামান।

সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি), সুমন কুমার দাস প্রমুখ।

বক্তব্য রাখেন কৃষক আবুল হাসেম, সেলিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, জৈন্তাপুরের দরবস্ত ইউপির সাবেক চেয়ারম্যান কামাল আহমদ, প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. ইব্রাহীম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আসলম,বাবু সুভাষ চন্দ্র পাল ছানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল হক, ইসমাইল আলী মাস্টার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন মাস্টার, ২নং পশ্চিম জাফলং ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, ৬নং ফতেহপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন, গোলাম কিবরিয়া রাসেল, নজরুল ইসলাম, মুজিবুর রহমান (লাইব্রেরী মুজিব), তাজ উদ্দিন, সুভাস দাস, মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান, নজরুল ইসলাম মাস্টার, নজরুল ইসলাম (নজু), স্বেচ্ছাসেবক লীগ নেতা এম মহি উদ্দিন মহি।

পরে প্রধান অতিথি সরজমিনে রুস্তমপুর ইউনিয়ন পরিদর্শন করে ৮১০ জন, তোয়াকুল ইউনিয়ন পরিদর্শন করে ৮০১ জন ও নন্দিরগাও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে ৬৩৫ জন কৃষকের মাঝে অনুরূপ নগদ টাকা ও কৃষি উপকরণ বিতরণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত