ছাতক প্রতিনিধি

২৭ ডিসেম্বর, ২০১৭ ১৮:৪১

ছাতকে পরিবার কল্যান সেবা সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত

ছাতকে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ডা. মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক শিন্টু কুমারে দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৃষ্ণদাস রায়, এসএসকেএস পরিচালিত সূর্যের হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, কেয়ার’র প্রকল্প কর্মকর্তা সুরঞ্জিত দেব চৌধুরী, সেকমো সাজির উদ্দিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক বিধান চন্দ্র দাস, পরিবার কল্যাণ পরিদর্শিকা জুবেরা বেগম, পরিবার কল্যাণ সহকারী পিয়ারা বেগম প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক আক্তার হোসেন, গীতা পাঠ করেন কৃষ্ণদাস রায়।

আপনার মন্তব্য

আলোচিত