হবিগঞ্জ প্রতিনিধি

২৮ ডিসেম্বর, ২০১৭ ১৫:০৫

হবিগঞ্জে নিয়মিত অভিযানে ৩৪ পলাতক আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে পুলিশের নিয়মিত অভিযানে ৩৪ পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৯টা থেকে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে ২৭ জন পরোয়ানাভুক্ত এবং ৭ জন নিয়মিত মামলার আসামি। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নাজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

আপনার মন্তব্য

আলোচিত