২৮ ডিসেম্বর, ২০১৭ ১৮:৪৮
জামালগঞ্জ উপজেলার হাওর রক্ষা বাঁধের চলমান অবস্থা ও পরবর্তীতে কাজ চলাকালীন সময়ে করনীয় বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে জামালগঞ্জ উপজেলার সাংস্কৃতিক কর্মীদের আয়োজনে সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিল্পকলা একাডেমী কার্যনির্বাহী কমিটি সম্মানিত সদস্য হাবিবুর রহমান চৌধুরী।
সুরমা শিল্পী গোষ্ঠীর সভাপতি হাবিবুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জামিল আহমেদ জুয়েল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের সামনে হাওরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাবিটা স্কিম বাস্তবায়ন কমিটির সভাপতি মো. শামীম আল ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার (ভূমি) মো.মনিরুল হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা ড.সাফায়েত আহম্মদ সিদ্দিকী, ডা. নিলাক্ষী শেখর তালুকদার।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের জামালগঞ্জ শাখা কর্মকর্তা নিহার রঞ্জন দাস, হাওর বাঁচাও জামালগঞ্জ বাঁচাও আন্দোলন কমিটির আহবায়ক মো. গুল আহমদ, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কমিটির জামালগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক মো. ওয়ালী উল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্র তালুকদার সহ উপজেলার গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজ ও এনজিও সংস্থার প্রতিনিধিবৃন্দ।
লিখিত বক্তব্য পাঠ করেন প্রধান অতিথি বলেন, জামালগঞ্জ উপজেলার ৬টি হাওরে ৭০টি পিআইসি অনুমোদন করা হয়েছে। হাওরের বাঁধ নির্মাণে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা আশা করি। সঠিক সময়ে বাঁধ নির্মাণ ও মেরামতের কাজ সঠিক সময়ে শেষ করতে পারব ইনশাল্লাহ।
বক্তারা বলেন, হাওরের বাঁধ কলমে কাটে। কাগজে কলমে বাঁধের কাজ বন্ধ করার জন্য হাওর পাড়ের কৃষকগণ সহ বিভিন্ন পেশাজীবী নিয়ে এই প্রথম বার পিআইসি গঠন করা হয়েছে। অকাল বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সঠিক সময়ে বাঁধ নির্মাণ করার জন্য পিআইসিদেরকে অনুরোধ জানান।
আপনার মন্তব্য