হবিগঞ্জ প্রতিনিধি

২৯ ডিসেম্বর, ২০১৭ ১৩:০৩

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় শায়েস্তাগঞ্জ রেলক্রসিংয়ে বগিটি লাইনচ্যুত হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক জানান, শ্রীমঙ্গল থেকে আখাউড়াগামী মালবাহী একটি ট্রেন শায়েস্তাগঞ্জে লাইনচ্যুত হয়। এতে শায়েস্তাগঞ্জ জংশনে পারাবত ও শ্রীমঙ্গল স্টেশনে জয়ন্তিকা ট্রেন আটকা পড়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত লাইনচ্যুত বগিটি উদ্ধারে কাজ চলছে।

আপনার মন্তব্য

আলোচিত