৩১ ডিসেম্বর, ২০১৭ ২০:৫৭
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমাদের দেশীয় শিল্পের চাহিদা বাড়াতে হবে। দেশীয় শিল্প, আমাদের সম্পদ, আমাদের দেশীয় পণ্যকে সবার আগে প্রাধান্য দিতে হবে। দেশীয় পণ্য তৈরিতে নতুন নতুন উদ্যোক্তা খোঁজে বের করতে হবে। এটি করা গেলে স্বনির্ভরতা আসবে। বেকারত্ব সমস্যার সমাধানও হবে।
রোববার (৩১ ডিসেম্বর) মন্ত্রী সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শন কালে এ কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসিন আহমদ, বাণিজ্য মেলার আহবায়ক আব্দুল জব্বার জলিল, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহ সভাপতি হুরায়রা ইফতার হোসেন, সাবেক পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, মেলার সমন্বয়কারী এমএ মঈন খান বাবলূ, রাহাত তরফদার, জাহাঙ্গীর হোসেন, আলতাফ হোসেন প্রমুখ।
পরে মন্ত্রী মেলায় বেশ কিছু স্টল ঘুরে দেখেন। বিশেষ করে তিনি দেশীয় হস্তশিল্প প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখেন।
আপনার মন্তব্য