০১ জানুয়ারি, ২০১৮ ১৬:৫৮
নববর্ষের প্রথম দিনেই ক্ষুদে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই। আর এই বই পেয়ে উল্লাসিত বিয়ানীবাজার উপজেলার দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাচ্ছে ১ লাখ ৬৭ হাজার নতুন বই। প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। নতুন বই পাওয়ার পর নেচে গেয়ে উল্লাস প্রকাশ করছেন তারা।
সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেহেদি হাসানের সভাপতিত্বে বই উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, সহ সভাপতি আব্দুল আহাদ কলা, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, জাকির হোসেন, শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল প্রমুখ।
এছাড়া বিয়ানীবাজার উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজ নিজ উদ্যোগে বই বিতরণ কর্মসূচি চলছে। সেখানে স্থানীয় প্রতিনিধি ও গভর্নিং কমিটির সভাপতি ও সদস্যরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন। এদিকে বই নিতে সাতসকালেই স্কুলে আসে শিক্ষার্থীরা। তাদের অনেকের হাতে শোভা পাচ্ছিল নতুন বই, কারও হাতে বেলুন, কারও হাতে জরির ফিতা।
আপনার মন্তব্য