গোয়াইনঘাট প্রতিনিধি

০১ জানুয়ারি, ২০১৮ ১৮:৫৫

গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ ও মতবিনিময় সভা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং গুচ্ছগ্রামে যুব সমাজের উদ্যোগে প্রতিষ্ঠিত গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল আহমেদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা ছালমা বেগমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা ব্যাংক জাফলং ব্রাঞ্চের সহকারী ম্যানেজার মো. নাজমুল হুদা, গুচ্ছগ্রাম সীমান্ত যুব সংঘের সাধারণ সম্পাদক শাহ আলম, অভিভাবক প্রতিনিধি মজিবুর রহমান কালা মিয়া, সুমাইয়া সুমি, নাজমা বেগম, আফিয়া বেগম, তাসলিমা বেগম, সহকারী শিক্ষিকা আনোয়ারা আক্তার আনু, শিরিন আক্তার, রেহেনা বেগম, আয়শা বেগম, রাবিয়া আক্তার, শিক্ষক ইসলাম আহমেদ প্রমুখ।


আপনার মন্তব্য

আলোচিত