সিলেটটুডে ডেস্ক

০১ জানুয়ারি, ২০১৮ ২০:০৭

সিলেটে ছাত্র ইউনিয়নের সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি সমাবেশ

সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি সমাবেশ এবং শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ।

সোমবার (১ জানুয়ারি) বিকেল ৫ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সহ সভাপতি সরোজ কান্তি। সমাবেশ সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের কোষাধ্যক্ষ নাবিল এইচ।

সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি নিরঞ্জন দাশ খোকন, পার্থ সারথি তালুকদার, অমিত বীরপতি, তন্ময় পাল, প্রসেঞ্জিত চক্রবর্তী বাপন, অনির্বাণ রায় ও মণীষা দাশ তালুকদার।

আপনার মন্তব্য

আলোচিত