০১ জানুয়ারি, ২০১৮ ২১:০৬
মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট গাড়ির চাপায় সাফি আহমদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে পৌর এলাকার চাতলগাঁও নামক স্থানে ঘটনাটি ঘটেছে। সাফি চাতলগাঁও গ্রামের শফিক মিয়ার ছেলে।
জানা যায়, রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি ব্যক্তিগত মালিকানাধীন মাইক্রবাস (সিলেট-চ ১১-০৭১৬) সফিকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে আশেপাশের স্থানীয় লোকজন শিশুটিকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্য শামীম মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ঘাটের বাজার এলাকা থেকে গাড়ীটি আটক করছে।
আপনার মন্তব্য