ছাতক প্রতিনিধি

০১ জানুয়ারি, ২০১৮ ২১:১১

ছাতকে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন

সুনামগঞ্জের ছাতকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য সহকারীরা দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন।

টেকনিক্যাল পদমর্যাদাও বেতন স্কেল বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে উপজেলা সদর হাসপাতালের সামনে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা এ কর্মবিরতি পালন করেন। ১৯৯৮সালের ৬ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দাবিসমুহ বাস্তবায়নে ঘোষণা দেয়া হয়েছিল অবিলম্বে তা কার্যকরের দাবি করেছেন।

বাংলাদেশ হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশন ছাতক শাখার উদ্যোগে কর্মবিরতি পালনকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জয়দেব নারায়ণ ভৌমিক, সিনিয়র সহ-সভাপতি অণু কুমার দেব, সদস্য সচিব মো.আমিরুল হক, সাংগঠনিক সম্পাদক সুপার আলী, সদস্য সাদিকুর রহমান, মো.সাইফুল আলম, নিকলেশ দেবনাথ, রজত কুমার দাস, আমিনা বেগম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত