০১ জানুয়ারি, ২০১৮ ২২:০৪
হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
ছাত্রদলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাধবপুর উপজেলা ছাত্রদলের আয়োজনে সোমবার বিকালে নোয়াপাড়া বাজারে উপজেলা ছাত্রদলের সভাপতি মীর্জা ইকরাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ মো. শাহজাহান।
ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ আহম্মেদ এবং এমরান নাজির বাপ্পির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী খান মাষ্টার পৌর বিএনপির আহ্বায়ক ভাইস চেয়ারম্যান আ. আজিজ, সহ-সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান এড. সুফিয়া আক্তার হেলেন, হাজী অলিউল্লাহ, সাধারণ সম্পাদক শামছুল ইসলাম কামাল, পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন আল রনি, মাসুকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, যুবদল সভাপতি এনায়েত উল্লাহ,সাধারণ সম্পাদক কবির চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মো. সোহেল, শ্রমিক দলের সভাপতি আলাই মিয়া, জাসাসের আহ্বায়ক শামছুল ইসলাম সানি, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছির আরফাত, সাংগঠনিক সম্পাদক সাইমন আহম্মেদ আপন, যুগ্ম-সম্পাদক আরিফুল ইসলাম কাইয়ূম, জেলা ছাত্রদল নেতা আজিজুর রহিম, এনামুল হক এ্যানি, আল আমিন ইসলাম,আ. মালেক, চৌমুহনী ছাত্রদল সভাপতি হামিদুর রহমান, সভাপতি সাইফুল ইসলাম শাহীন, মনিরুল ইসলাম মন্টি, উপজেলা ছাত্রদল নেতা নোমান চৌধুরী, রুহুল আমিন, মোজাম্মেল নূর,আ. আওয়াল, সাব্বির আহম্মেদ, রুমান, আল আমিন প্রমুখ।
আপনার মন্তব্য