০৩ জানুয়ারি, ২০১৮ ১৯:৩২
সুনামগঞ্জের দিরাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামাচর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ৭ হাজার করে টাকার চেক তুলে দেন সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরশাদুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, এভারগ্রিণ মুক্ত রোভার স্কাউট গ্রুপের আরএসএল ফখরুল আমিন চৌধুরী, স্কাউট লিডার তায়েফ চৌধুরী প্রমুখ।
এর আগে হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন জয়া সেনগুপ্তা এমপি।
আপনার মন্তব্য